• ২০২৬ Jun ১৩, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৩০
  • সর্বশেষ আপডেট : ১১:৩৩ অপরাহ্ন
Logo
  • ২০২৬ Jun ১৩, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৩০

টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক আকাশ সদস্য সচিব সোহেল

  • প্রকাশিত ৩:১৬ পূর্বাহ্ন শুক্রবার, মে ২৯, ২০২৬
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক আকাশ সদস্য সচিব সোহেল
অনলাইন ডেস্ক

টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) টেকনাফে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. আবছার কবির আকাশকে আহ্বায়ক, স্টার নিউজের শহীদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং জিটিভির মোহাম্মদ সোহেলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও ডিবিসি টেলিভিশনের মোহাম্মদ শাহীন ও এনটিভির নোমান অরুপকে সদস্য করা হয়।


টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) টেকনাফে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম।


সভায় বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, মোহনা টেলিভিশনের মোহাম্মদ আবছার কবির আকাশ, স্টার নিউজের মোহাম্মদ শহীদ উল্লাহ, জিটিভির মোহাম্মদ সোহেল এবং এনটিভির নোমান অরুপসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


সভায় আগামী তিন মাসের মধ্যে টেকনাফে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।


উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুলাই টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সর্বশেষ