• ২০২৬ Jun ১৩, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৩০
  • সর্বশেষ আপডেট : ১১:৩৩ অপরাহ্ন
Logo
  • ২০২৬ Jun ১৩, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৩০

গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ২৬

  • প্রকাশিত ৩:০৬ পূর্বাহ্ন শুক্রবার, মে ২৯, ২০২৬
গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ২৬
অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে পিকআপ প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২২ তীর্থ যাত্রীসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে দূর্ঘটনা ঘটে।

 

গুরুতর আহত অবস্থায় ২৩ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি পিকআপে করে মাদারীপুরের কদমবাড়ীর গনেশ পাগলের মেলা থেকে খুলনা ডুমুরিয়া যাচ্ছিল ২৪জন তীর্থযাত্রী। এসময় পিকআপটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ প্রাইভেটকারের ২২ তীর্থযাত্রীসহ ২৬ জন আহত হন।

 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। মারাত্মত আহত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ