ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার। এমনকি বিশ্বকাপ...
মন্ত্রী
হওয়ার পর আগের চেয়ে
বেশি অর্থনৈতিক সংকটে রয়েছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী
ডা. এ জেড এম
জাহিদ হোসেন। তিনি জানান, সংসার
চালাতে বর্তমানে সপ্তাহে তিন-দিন দুই
ঘণ্টা করে রোগী দেখেন।
বুধবার
(২৭ মে) সকালে দিনাজপুরের
হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের
মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে
তিনি এ কথা বলেন।
এ
সময় ডা. এ জেড
এম জাহিদ হোসেন বলেন, মন্ত্রিত্ব নাকি খুবই লোভনীয়
বিষয়। কিন্তু যারা এ কথা
বলেন, তাদের জন্য বলি এটি
হয়তো আগের ঘটনা হতে
পারে। গত ১২ ফেব্রুয়ারির
নির্বাচনের পর মন্ত্রিত্ব কোনো
লোভনীয় বিষয় নয় বরং
এটি খুবই কঠিন দায়িত্ব।
তিনি
আরও বলেন, আমি মন্ত্রী হওয়ার
আগে অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী
ছিলাম। মন্ত্রী হওয়ার পরে বরং অর্থনৈতিকভাবে
অনেক কষ্টের মধ্যে আছি।
মন্ত্রী
তার দৈনন্দিন ব্যস্ততার কথাও তুলে ধরে
বলেন, ফজরের নামাজের পর সকাল ছয়টা
থেকেই দৌড় শুরু করতে
হয়। কখন প্রস্তুত হবো,
কখন অফিসে যাবো, কখন কাজ করবো
এভাবেই রাত দুইটা পর্যন্ত
ব্যস্ত থাকতে হয়। কাজেই এটি
কোনো লোভনীয় বিষয় নয়।
মতামত দিন