ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার। এমনকি বিশ্বকাপ...
ব্রাহ্মণবাড়িয়ার
আশুগঞ্জে কোরবানির পশুর চামড়া রাখা
নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর
মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে
উভয় পক্ষের অন্তত ১০ জন আহত
হয়েছেন।
বৃহস্পতিবার
(২৮ মে) রাতে উপজেলার
দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নয়ন ও রুবেল
নামে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়
ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার
বিকেলে দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ির মন মিয়ার দোকানের
সামনে পশুর চামড়া রাখেন
শরীয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল। এ
সময় চামড়া থেকে রক্ত গড়িয়ে
দোকানের সামনে ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি গোষ্ঠীর
আক্তার মিয়া এর প্রতিবাদ
করেন। এই তুচ্ছ ঘটনাকে
কেন্দ্র করে বিকেলেই উভয়
পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।
বিকেলের
সেই ঘটনার জের ধরে বৃহস্পতিবার
রাতে বাঘারবাড়ি গোষ্ঠী ও শরীয়তউল্লাহ গোষ্ঠীর
লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে
পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইটের আলো জ্বালিয়ে প্রায়
ঘণ্টাব্যাপী চলে এই সহিংসতা।
সংঘর্ষে পুরো গ্রামে আতঙ্ক
ছড়িয়ে পড়ে।
আশুগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল
আলম চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে। এখন পর্যন্ত কোনো
পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং
পরিস্থিতি শান্ত রয়েছে।
মতামত দিন