• ২০২৬ Jun ১৩, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৩০
  • সর্বশেষ আপডেট : ১১:৩৩ অপরাহ্ন
Logo
  • ২০২৬ Jun ১৩, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৩০

কৃষি জমি অনেক কমে যাচ্ছে যা দেশের জন্য ভালো নয়: মির্জা ফখরুল

  • প্রকাশিত ১০:২৫ অপরাহ্ন বুধবার, মে ২৭, ২০২৬
কৃষি জমি অনেক কমে যাচ্ছে যা দেশের জন্য ভালো নয়: মির্জা ফখরুল

বাংলাদেশে কৃষি জমি অনেক কমে যাচ্ছে যা দেশের জন্য ভালো নয়। তাই আমরা চেষ্টা করবো যাতে সব দিক রক্ষা করে কাজগুলো করা যায়- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে তিনি কথা বলেন।

 

সময় মির্জা ফখরুল বলেন, আমি সব সময় বলেছি আমরা যতোটা পারি কৃষি জমিকে নষ্ট করবো না, আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যাতে করে কৃষির তেমন ক্ষতি না হয়। সরকারের উন্নয়নমূলক কোন কাজে কোন অনিয়ম বা দুর্নীতি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের স্থান পরিদর্শন করেন।

সর্বশেষ